দীপাবলি উৎসবে ত্রিপুরাসুন্দরী মন্দিরগামী ভক্তদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর || উদয়পুরে মা ত্রিপুরাসুন্দরী মন্দিরে অনুষ্ঠিতব্য “দীপাবলি উৎসব – ২০২৫” উপলক্ষে রাজ্য জুড়ে ভক্তদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আগরতলা–সাব্রুম–আগরতলা এবং আগরতলা–ধর্মনগর–আগরতলা রুটে দুটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, দীপাবলির সময় মায়ের দর্শনে বিপুল সংখ্যক পুণ্যার্থী উদয়পুরমুখী হন। সেই ভিড় সামাল দিতে এবং রাজ্যবাসীর সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে যাত্রী ও ভক্তদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে। অনেকেই মনে করছেন, উৎসবের সময় এই পদক্ষেপ রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজতর করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*