
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ জুন ।। বুধবার রেশমবাগান সংলগ্ন জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত হয়ে মা ও শিশুর জি বি হাসপাতালে স্থানান্তরিত। জানা গেছে, রেশমবাগানে তপনিতা সরকার (২৭) যখন সাড়ে চার বছরের ছেলে পারিজাত সরকারকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন, তখন আগরতলা থেকে উত্তরমুখী TR01 D 3992 নম্বরের টাটা ম্যাজিক দু’জনকেই প্রচন্ড গতিতে ধাক্কা মারে। মারাত্বক জখম মা ও ছেলেকে স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে জি বি হাসপাতালে প্রেরন করে। কাশিপুর অভিসপ্ত টাটা ম্যাজিক গাড়িটি আটক করা হয় কিন্তু ড্রাইভার পলাতক। দুর্ঘটনাগ্রস্থ গাড়ীটি পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। ছবিঃ রাজীব সাহা।
