আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷৷ দুর্ঘটনাগ্রস্ত হয় ভারত ও বংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম ‘মৈত্রী বাস’। ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন দু’জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হরিদাসপুর সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে যশোহর-কলকাতা জাতীয় সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছিতে ডব্লিউ বি-১১-১২৯৯ নম্বরের মৈত্রী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা মেট্রো ট -১১-৪৯১৬ নম্বরের একটি জিপ গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুর রহমান নামের গাড়িচালকের। জখম হন বেনাপোল সীমান্ত আউটপোস্টের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান। ঘটনার পর আটক করা হয়েছে বাসচালক বিশ্বজিৎ চক্রবর্তীকে। তিনি কলকাতার বাসিন্দা। নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজল হোসেন জানান, বেনাপোল আউটপোস্টের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান সরকারি কাজে বন্দরের জিপ নিয়ে যশোর যাচ্ছিলেন। শ্যামলাগাছি গ্রামের কাছে পৌঁছলে ভারতগামী সৌহার্দ্য পরিবহনের সঙ্গে জিপটির সংঘর্ষ বাধে। এতে জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক জাহিদুর রহমানের। জখমদের উদ্ধার করে নাভারন হাইওয়ে পুলিশ। তাদের যশোহর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক বিশ্বজিৎ চক্রবর্তীকে বেনাপোল থেকে আটক করে নাভারণ হাইওয়ে পুলিশ। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিশ্বজিৎকে আটক করা হয়েছে। তাকে শার্শা থানায় নিয়ে আসা হয়েছে।দুর্ঘটনার কবলে আগরতলা-ঢাকা-কোলকাতা মৈত্রী বাস, নিহত ১, আহত ২
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷৷ দুর্ঘটনাগ্রস্ত হয় ভারত ও বংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম ‘মৈত্রী বাস’। ওই ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন দু’জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হরিদাসপুর সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে যশোহর-কলকাতা জাতীয় সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছিতে ডব্লিউ বি-১১-১২৯৯ নম্বরের মৈত্রী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা মেট্রো ট -১১-৪৯১৬ নম্বরের একটি জিপ গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদুর রহমান নামের গাড়িচালকের। জখম হন বেনাপোল সীমান্ত আউটপোস্টের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান। ঘটনার পর আটক করা হয়েছে বাসচালক বিশ্বজিৎ চক্রবর্তীকে। তিনি কলকাতার বাসিন্দা। নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজল হোসেন জানান, বেনাপোল আউটপোস্টের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান সরকারি কাজে বন্দরের জিপ নিয়ে যশোর যাচ্ছিলেন। শ্যামলাগাছি গ্রামের কাছে পৌঁছলে ভারতগামী সৌহার্দ্য পরিবহনের সঙ্গে জিপটির সংঘর্ষ বাধে। এতে জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক জাহিদুর রহমানের। জখমদের উদ্ধার করে নাভারন হাইওয়ে পুলিশ। তাদের যশোহর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক বিশ্বজিৎ চক্রবর্তীকে বেনাপোল থেকে আটক করে নাভারণ হাইওয়ে পুলিশ। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, বিশ্বজিৎকে আটক করা হয়েছে। তাকে শার্শা থানায় নিয়ে আসা হয়েছে।