আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ রাজ্য সরকার আগে কিডনির রোগে আক্রান্ত বি পি এল রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা প্রদান করত। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতা দিবস থেকে সবার জন্য হাসপাতালে বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা প্রদান করা হবে। মঙ্গলবার তেলিয়ামুড়ায় ২২ কোটি ৬ লক্ষ টাকা ব্যায়ে ১০০ শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালের উদ্বোধন করে একথা বলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার।যদিও প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালিসিস প্রোগ্রামের অধীনে আগামী ১৫ আগষ্ট থেকে রাজ্যে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হচ্ছে। জাতীয় প্রোগ্রামের অধীনে আই জি এম হাসপাতাল, গোমতী হাসপাতাল, ধর্মনগর হাসপাতাল, শান্তিরবাজার হাসপাতাল ও ধলাই জেলা হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস ইউনিট চালি হবে।
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী, মৎস ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক গৌরী দাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার এবং স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেবসবর্মা।
