আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে অগ্রগতি সম্ভব নয়। তা সড়ক, রেল, বিমান বা টেলি যোগাযোগ যাই হোক না কেন তা সমান গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার পুরাতন আগরতলার বলদাখালে চন্দ্রপুর-আগরতলা সড়কে হাওড়া নদীর উপর ‘অনিল সরকার সেতু’-র উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবিতা দাস ও পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সোমেশ দাস প্রমুখ। হাওড়া নদীর উপর এই সি সি ব্রীজটি নিরমান করেছে পূর্ত দপ্তর। ৭২ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রস্থ এই ব্রীজ নির্মাণে ব্যয় হয়েছে ৫৭৯ লক্ষ টাকা। সময় লেগেছে ৪ বছর ১০ মাস।হাওড়া নদীর উপর ‘অনিল সরকার সেতু’-র উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে অগ্রগতি সম্ভব নয়। তা সড়ক, রেল, বিমান বা টেলি যোগাযোগ যাই হোক না কেন তা সমান গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার পুরাতন আগরতলার বলদাখালে চন্দ্রপুর-আগরতলা সড়কে হাওড়া নদীর উপর ‘অনিল সরকার সেতু’-র উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সবিতা দাস ও পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সোমেশ দাস প্রমুখ। হাওড়া নদীর উপর এই সি সি ব্রীজটি নিরমান করেছে পূর্ত দপ্তর। ৭২ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রস্থ এই ব্রীজ নির্মাণে ব্যয় হয়েছে ৫৭৯ লক্ষ টাকা। সময় লেগেছে ৪ বছর ১০ মাস।