হেপাটাইটিস ফাউন্ডেশনের ‘আমার ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

Hepaআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি ৷৷ সুস্থ একটা পরিমন্ডল যা দেহকে রোগমুক্ত রাখার জন্য জরুরী তা অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা নিতে হবে। সোমবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা আয়োজিত ‘আমার ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট হেপাটোলজিস্ট ডাঃ অভিজিৎ চৌধুরী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ অরূপ দাস বিশ্বাস, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার টেকনিক্যাল ডিরেক্টর ডাঃ অজিত রঞ্জন চৌধুরী, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক। অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের তরুন চিকিৎসক ডাঃ শুভাশিস দে-কে ডিক্টর অব দি ইয়ার পুরস্কারে পুরস্কৃত করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*