রাজ্য সফরে উপ-রাষ্ট্রপতি, পুস্প স্তবকে স্বাগত জানান রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

vanআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য সফরে এসেছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। বুধবার দুপুর দেড়টায় ভারতীয় বায়ুসেনার বিমানে তিনি আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তাকে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানান-ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাসহ সরকারি কর্মকর্তারা। সেখানে ত্রিপুরা স্টেট রাইফেলসের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার জানানো হয়। উপ-রাষ্ট্রপতি বিমান বন্দর থেকে বেরিয়ে চলে যান রাজ ভবনে। সেখান থেকে বিকেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবারই তিনি দিল্লী দিল্লি ফিরে যাবেন বলে জানা যায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*