আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মচারীদের বেশকিছু দাবিকে সামনে রেখে রাস্তায় বিক্ষোভ দেখায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মচারীরা। পরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন তারা। জানা গেছে, সোমবার সকাল থেকে বিক্ষোভের পর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সঙ্ঘ এর উদ্যোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যে নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে উপাচার্য্য জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং কাজ করার ক্ষেত্রে এই কর্মচারীদের যথেষ্ট অবদান রয়েছে। তাদের ভালো থাকার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং তাদের দাবীগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিক্ষোভ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মচারীদের বেশকিছু দাবিকে সামনে রেখে রাস্তায় বিক্ষোভ দেখায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত কর্মচারীরা। পরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন তারা। জানা গেছে, সোমবার সকাল থেকে বিক্ষোভের পর ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সঙ্ঘ এর উদ্যোগে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যে নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে উপাচার্য্য জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং কাজ করার ক্ষেত্রে এই কর্মচারীদের যথেষ্ট অবদান রয়েছে। তাদের ভালো থাকার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং তাদের দাবীগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।