আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী ৷। প্রজাতন্ত্র দিবসে দিল্লীতে আয়োজিত র্যালিতে ফের একবার পুরস্কার জিতে নিলো ত্রিপুরা রাজ্যের ট্যাবলো। এবছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়া ত্রিপুরার ট্যাবলো দ্বিতীয় স্থান অর্জন করেছে। বুধবার দিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় এবং প্যারেডে অংশ নেওয়া ত্রিপুরার টিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এবছর ত্রিপুরা রাজ্য থেকে প্রজাতন্ত্র দিবসের থিম ছিলো ‘ইকো ফ্রেন্ডলি আত্মনির্ভর ত্রিপুরা’। সুসজ্জিত এই ট্যাবলোতে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ কে কাজে লাগিয়ে কিভাবে মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন করা যায় তা ফুটিয়ে তোলা হয়। সঙ্গে ছিল রাজ্যের জনজাতিদের সাংস্কৃতিক পরম্পরা।
উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লীতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের র্যালিতে অংশ নিতে ত্রিপুরার ট্যাবলো দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

