আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী || ভাটি অভয়নগর পশ্চিম মুল্লাপাড়া থেকে এক সঙ্গে চারটি শিশু নিখোঁজ। শনিবার এই ঘটনার পর থেমে গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে থানায় জানালে মঙ্গলবারে তদন্তে নেমেছে পশ্চিম থানার পুলিশ।
তাদেরকে শিলচর নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। শিশুরা আবার ট্রেনে চড়ে আগরতলা রেল স্টেশনে চলে আসে বলে জানা যায়। মঙ্গলবার পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে তাদের নিয়ে আসে পশ্চিম থানায়। তাদের শংকর তাতী নামে এক যুবক নিয়ে যায় বলে জানা যায়।
