বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল || শনিবার গোটা রাজ্যে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গনণার কাজ। ২৬নং বীরচন্দ্রনগর কলসী কেন্দ্রের গননা করা হয় শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে। ৭টি টেবিলে চলে গনণার কাজ। ৭ রাউন্ড গনণা শেষে উঠে আসে নির্বাচনের ফলাফল। এই ফলাফলে ১২,০৮০টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াং। উনার নিকটতম প্রতীদন্দী তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী হরেন্দ্র রিয়াং মোট ভোট পেয়েছেন ১০,৮৯৭। অপরদিকে এই নির্বাচনী কেন্দ্রে কংগ্রেস মনোনিত প্রার্থী মৃনালকান্তী ত্রিপুরা মোট ভোট পেয়েছেন ৮১১টি, সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিত রিয়াং মোট ভোট পেয়েছেন ৪৯২৪টি, জনতা দল ইউনাইটেড এর মনোনিত প্রার্থী কল্যান রিয়াং মোট ভোট পেয়েছেন ২৪৪টি। এই কেন্দ্রে মোট বৈধ ভোট পরেছে ২৮,৯৫৬টি, রিজেক্টেড ভোট ৯টি এবং নোটা ভোট পরেছে ৩৭৪টি। ২৬নং কেন্দ্রে মোট পোলিং সেন্টার ছিলো ৪৪টি, যার মধ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৩২,৭১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬,৪৫২ ও মহিলা ভোটারের সংখ্যা চিল ১৬,২৬৬ জন।
এই ভোটের ফলাফল ঘোষণার পর ভোটে জয়ী প্রার্থী সঞ্জীব রিয়াং এর হাতে সার্টিফিকেট তুলে দেন রিটার্নিং অফিসার তথা শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা। ভোটে জয়যুক্ত হয়ে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং জানান, তিনি পাহাড় এলাকা উন্নয়নে কাজ করবেন। অপরদিকে ভোটে পরাজয়ের পর তিপ্রা মথা দলের মনোনিত প্রার্থী হরেন্দ্র রিয়াং জানান, তিন প্রথমবারের মতো ভোটে দারিয়ে যে ফলাফল পেয়েছেন তাতে তিনি খুবই খুশি। তিনি জানান, আগামীদিনে পাহাড় এলাকার উন্নয়নে বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াংকে সাহায্যের হাত বারিয়ে দেবেন।
ভোটে জয়লাভের পর বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াংকে নিয়ে শান্তির বাজারে এক বিজয় মিছিল সংগঠীত করা হয়। এই মিছিলে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য কমিটির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
