আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মে || রাজ্যে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই মোতাবেক চাই পর্যাপ্ত পরিমান কোভিড কেয়ার সেন্টার। সেই জন্যই রাজ্যের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী কোভিড কেয়ার সেন্টার। শুক্রবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অস্থায়ী ভাবে গড়ে তোলা কোভিড কেয়ার সেন্টার
পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ হাপানিয়াস্থিত কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান তিনি। সেখানে তিনি উপস্থিত হয়ে কোভিড কেয়ার সেন্টারের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন।
