পুলিশি তৎপরতায় গাঁজা বোঝাই লরি সহ ৩ পাচারকারী আটক

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ মে || তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি এলাকা থেকে গাঁজা উদ্ধার হওয়ার ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয় তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ এম এইচ ০৪ জে কে ৮৩৪৯ নম্বরের একটি ট্রাক আগরতলা থেকে গুহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি এলাকায় ভেইকেল চেকিং এর সময় ২৮ প্যাকেট গাজা (৪৭৫ কেজি) উদ্ধার করে তেলিয়ামুড়া থানার ট্রাফিক ইউনিটের পুলিশ। তৎসঙ্গে গাড়ি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া এসডিপিও সোনা চরণ জমাতিয়া। তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে গাঁজা গুলিকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। বর্তমানে আটক করা ব্যক্তি তেলিয়ামুড়া থানায় রয়েছে বলে জানা গেছে। আটক করা গাজার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অন্যদিকে রাজ্যের আগরতলা থেকে প্রায় ৬ থেকে ৭টি থানা পার হয়ে কিভাবে এই গাজা বোঝাই লরি তেলিয়ামুড়া এসে পৌঁছল তা নিয়ে নানা প্রশ্ন উড়তে শুরু করেছে জনমনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*