আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে || রাজ্যে করোনা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই সাথে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭৪৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। এদিন সর্বমোট ৯,৭৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৭৪৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে। এদিন পজিটিভিটি রেইট হল ৭.৬২ শতাংশ।
মঙ্গলবার আক্রান্ত ৭৪৬ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৪১৩ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে। তাছাড়া সিপাহীজলায় ৭২, গোমতী জেলায় ২৩, উত্তর ত্রিপুরায় ৬৪, খোয়াই ২৩, ঊনকোটি ৪৩, ধলাই ২২ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৮৬ জন।
এছাড়া এদিন ৩১৭ জন সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘন্টায় করোনায় রাজ্যে মৃতের সংখ্যা ৫ জন।
