আবারো এলাকার যুবকদের হাতে আটক নেশা কারবারি

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ জুন || আবারো এলাকার যুবকদের হাতে আটক নেশা কারবারি। ক্রমশই নেশার স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে আশেপাশের এলাকাগুলি ,সাথে পিছিয়ে নেই গৌরাঙ্গটিলাও।
ঘটনার বিবরনে জানা যায়, সোমবার বেলা ১১টা নাগাদ তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা এলাকার কুক্ষাত ড্রাগস ব্যবসায়ী অজয় সরকারের বাড়িতে যায় এলাকারই আরেক ড্রাগস ব্যবসায়ী প্রনব। তখনই এলাকার যুবকরা একত্রিত হয়ে কুক্ষাত ড্রাগস ব্যবসায়ী অজয় এবং প্রনবের উপর চড়াও হয়। সাথে এলাকার যুবকদের সাথে এগিয়ে আসে এলাকাবাসীরাও। দুই ড্রাগস ব্যবসায়িকে উওম – মধ্যম দেয় এলাকার যুবকরা মিলে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তখনই ঘটনা স্থল থেকে পালিয়ে যায় অজয়। সাথে সাথে এলাকার যুবকরা আরো চড়াও হয় প্রনবের উপর। এলাকাবাসীদের অভিযোগ অজয়ের সাথে তার বাড়ির মানুষজনও জড়িত এই ড্রাগস ব্যবসার সাথে। পরে ঘটনা স্থলে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে অজয়কে না পেয়ে, প্রনব এবং কুক্ষাত ব্যবসায়ী অজয়ের বাবা চিনু সরকারকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়।
তবে একাধিকবার তেলিয়ামুড়া থানায় এবং কল্যানপুর থানায় NDPS অ্যাক্ট অনুযায়ী মামলা নথিভুক্ত হলেও বার বার বেকসুর খালাস পেয়ে যাচ্ছে ধৃত দুই ড্রাগস ব্যবসায়ী। তবে গোটা গৌরাঙ্গটিলা এলাকায় নেশার এই বার বারন্তে অতিস্ট এলাকার সাধারন মানুষজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*