বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন || করোনা মহামারির মধ্যে লোকজনের সহযোগিতায় রাজ্য সরকারের উদ্দ্যোগে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার ঘোষনা করা হয়েছে। এই যোজনায় গ্রাম ও শহর এলাকায় বেনফিসারী নির্ধারন করে কৃষি দপ্তরের উদ্দ্যোগে বিভিন্ন প্রকারের ফলের চারা ও কৃষিজ বীজ বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দক্ষিন জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সিমিতির চেয়ারম্যান রবি নমঃ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, হর্টিকালচারের সহকারী ডিরেক্টর গৌতম দেবরায়, জোলাইবাড়ীর সেক্টর অফিসার অসীম দেবর্বমা সহ অন্যান্য অতিথী বৃন্দরা। অনুষ্ঠানের উদ্বোধন শেষে বেনিফিসারীদের হাতে চারা গাছ ও কৃষিজবীজ তুলে দিলেন অনুষ্ঠানে আগত অতিতীবৃন্দরা।
