আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || ৩১শে মার্চ রাজ্যসভার নির্বাচন। রাজ্যসভায় ত্রিপুরার ১টি আসনে বৃহস্পতিবার বিধানসভার লবিতে শুরু হয় রাজ্যসভার ভোট গ্রহণ পর্ব। এদিন ত্রিপুরা বিধানসভায় একে একে রাজ্যের মন্ত্রী ও বিধায়করা ভোট দিলেন রাজ্যসভার রাজ্যের ১টি আসনের জন্য। বৃহস্পতিবারই ঘোষণা করা হবে রাজ্যসভা নির্বাচনের ফলাফল।
এদিন অন্যান্য বিধায়কদের পাশাপাশি বিধানসভার লবিতে রাজ্যসভার একটি আসনের জন্য নিজের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক ডাঃ মানিক সাহা, বিধায়িকা কল্যাণী রায়, মিমি মজুমদার সহ অন্যান্যরা।
