আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || ২০২১ সালে প্যারাডাইস চৌমুনীতে সিপিআই(এম) দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করা হয়েছিল। সেই সময় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল আগরতলা পশ্চিম থানায়। সেই মামলার হাজিরা দিতে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধূরী, মানিক দে সহ আরো বেশ কয়েকজন সিপিআই(এম) এর নেতাকর্মী। 
