আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || বৃহস্পতিবার রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন রাজ্যসভায় ত্রিপুরার ১টি আসনে জয়লাভ করে শাসকদল বিজেপি মনোনীত পার্থী ডাঃ মানিক সাহা। এদিন বিধানসভার লবিতে রাজ্যসভার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটদান পর্ব। এদিনই ছিল ভোট গণনা। এদিন ত্রিপুরা বিধানসভায় একে একে রাজ্যের মন্ত্রী ও বিধায়করা ভোট দিলেন রাজ্যসভার রাজ্যের ১টি আসনের জন্য। বিকেলে ভোট গণনা পর্বে বিজেপি মনোনীত পার্থী বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা জয়লাভ করেন। সেই সাথে রাজ্য থেকে বিজেপি দল থেকে তিনিই প্রথম রাজ্যসভার সাংসদ।
উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ হিসেবে উনার বিপরীতে বিরোধী দল সি পি আই (এম) থেকে মনোনীত পার্থী ছিলেন বিধায়ক ভানু লাল সাহা।
রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি জয়লাভ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মন্ত্রী ও দলীয় কর্মীরা উনার শুভেচ্ছা জ্ঞাপন করেন।
