আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || চলছে চৈত্র মাস। সামনেই পয়লা বৈশাখ। এর আগে রাজধানী আগরতলায় বসে চৈত্র মেলা। আর এই চৈত্র মেলাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের তরফে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক বসেন। চৈত্র মেলাকে কেন্দ্র করে শুক্রবার ব্যবসায়ীদের মধ্যে অস্থায়ী দোকানের জন্য জায়গা বন্টন করে দেওয়া হয়। এদিন আগরতলা পুর নিগমের সার্ভে কর্মী বিপ্লব ঘোষ সহ আগরতলা পুর নিগমের কর্মীরা রাজধানীর শকুন্তলা রোডে ব্যবসায়ীদের জন্য জায়গা বন্টন করে দেয়।
