বিরল প্রজাতির লজ্জাবতী বানর আটক

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ এপ্রিল || ঘন জঙ্গল খালি হতেই জঙ্গলে বসবাসকারী বিভিন্ন পশু-পাখি, জীব-জন্তু লোকালয়ে এসে আশ্রয় নিতে শুরু করেছে। এই সমস্ত জীব জন্তুদের অনেকে নিধন করে উদর পূর্তি করছেন আবার অনেক পশু প্রেমী লোকজন পশুপাখি সহ বিভিন্ন জীব জন্তুদের আটক করে স্বযত্নে বন কর্মীদের হাতে তুলে দিচ্ছেন।
প্রসঙ্গত, বর্তমানে চলছে জুম চাষের মরশুম। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ পাহাড় অঞ্চলের ঘন জঙ্গল কেটে আগুনে পুড়িয়ে জুম চাষের জন্য প্রস্তুত করে তুলেছে জুম চাষীরা। অন্যান্য বছরের ন্যায় এবারও গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ পাহাড় অঞ্চল প্রায় জঙ্গল শূন্য হয়ে পড়েছে ফলে জঙ্গলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির পশুপাখি সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর দল লোকালয়ে আসতে শুরু করেছে। বুধবার গন্ডাছড়া মহকুমার তুইচাকমা এলাকায় বেশ কয়েকটি লজ্জাবতী বানর লোকালয়ে চলে আসে। এই লজ্জাবতী বানরগুলি গ্রামবাসীদের নজরে পড়লে কয়েকজন মিলে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর আটক করতে সক্ষম হয়। খবর দেওয়া হয় গন্ডাছড়া বন অফিসে। খবর পেয়েই বন পেট্রল অফিসার নভেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে বন কর্মীরা সংশ্লিষ্ট এলাকায় ছুটে গিয়ে ঐ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন অফিসে নিয়ে আসে। বন অফিসার নভেন্দু ভট্টাচার্য জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপদ ঘন জঙ্গলে এই বিরল প্রজাতির জীবটিকে ছেড়ে দেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*