আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা এবং অনেকে আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দেশের ঐক্য – সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৯ই জুলাই, ২০২৫ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে সি আই টি ইউ সহ সকল বামপন্থী ট্রেড ইউনিউন, কর্মচারী ফেডারেশন এবং গণ সংগঠন সমূহের উদ্যোগে মঙ্গলবার এক মিছিলের আয়োজন করা হয়। এদিন রাজধানীর সিআইটিইউ অফিস প্রাঙ্গনে জমায়েত হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময়ে মিছিল শেষে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এসে এক সভা সংগঠিত করা হয়।
