আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || গোপন সূত্রের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে এনসিসি থানার পুলিশ আবারও সাফল্য পেল। রবিবার আগরতলার সার্কিট হাউস এলাকা থেকে চুরি হওয়া একটি বাইক সহ দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি।
এছাড়াও, কয়েকদিন আগে বিটার বন এলাকা থেকে সেলিম মিয়া নামে এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করে এনসিসি থানার পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া একাধিক স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীন পুলিশ আরও একটি স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এই বিষয়ে এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লা দাস জানান, “আমরা ধারাবাহিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। জনগণের সহায়তা ও আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সম্ভব হয়েছে। চোর চক্রকে সম্পূর্ণভাবে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।”
পুলিশের এই সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শহরের নিরাপত্তা বজায় রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
