শিববাড়ি সেন্ট্রাল রোড যুব সংস্থার ৪৯তম শারদীয় দুর্গোৎসবের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || শহরের অন্যতম প্রাচীন ও গণমান্য ক্লাব শিববাড়ি সেন্ট্রাল রোড যুব সংস্থার ৪৯তম শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হলো খুঁটি পূজার মধ্য দিয়ে। এ বছর প্যান্ডেলের থিম “মা আসছে গজে”, যেখানে মূর্তি হবে অজন্তা স্টাইলের। নবদ্বীপের কৃষ্ণনগরের শিল্পী রশিদ পালের দক্ষ হাতে তৈরি হচ্ছে প্রতিমা।
দুর্গোৎসবের পাশাপাশি ক্লাব সারা বছরই নানা সামাজিক কর্মসূচিতে যুক্ত থাকে। শীতকালীন মৌসুমে ফুটপাথে বসবাসরত মানুষদের মধ্যে কম্বল বিতরণ, পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের জন্য মশারি বিতরণ, অসহায় ও অসুস্থদের জন্য ওষুধ প্রদানসহ একাধিক জনকল্যাণমূলক কাজ তারা করে থাকে।
দুর্গাপূজার সভাপতি সুনীলাল দেব, সেক্রেটারি রঞ্জিত কুমার পাল, সহ-সভাপতি খোকন বনিক, গৌর পোদ্দার ও নোটন সাহা এবং ক্লাব সম্পাদক রাজসীবণিক জানান, দীর্ঘ ঐতিহ্যের এই পূজা শহরের অন্যতম আকর্ষণ হতে চলেছে। খুঁটি পূজার মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*