শিল্পনগরীতে রক্তদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর || রক্তদান মানব জীবনের সর্বোৎকৃষ্ট দান। এই দানের কোনো বিকল্প নেই। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে প্রত্যেকেরই স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত। আর এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির।
এই ধারাবাহিকতায় মঙ্গলবার শিল্পনগরী বোধজংনগরে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রী রক্তদাতাদের পাশাপাশি উপস্থিত সকলকে সম্বোধন করেন।
সংস্থার পক্ষ থেকে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। পাশাপাশি শিল্পনগরীতে কর্মরত শ্রমিকদের সন্তানরা যারা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং অন্যান্য পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রক্তদানের মতো মানবিক উদ্যোগ শুধু জীবন রক্ষায় সহায়ক নয়, সমাজে ঐক্যের বার্তাও পৌঁছে দেয়। তিনি উদ্যোক্তাদের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানকারীদের আন্তরিক ধন্যবাদ জানান এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণের জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*