যাত্রাপুরে পুলিশের বড় সাফল্য: অটো থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, অভিযুক্ত চালক পলাতক

গোপাল সিং, খোয়াই, ০২ অক্টোবর || ত্রিপুরায় ফের মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। নবমীর সন্ধ্যায় সোনামুড়া-বিলোনিয়া বাইপাস সড়কে ধাওয়া করে আটক করা হলো একটি অটোভ্যান, যেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৫ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা। তবে অটোচালক অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, নবমীর রাতে সাব-ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা ও এএসআই দেবনাথের নেতৃত্বে টহল চলাকালীন অটো (নম্বর TR07A 3429) পুলিশি সিগন্যাল উপেক্ষা করে দ্রুতগতিতে ছুটে যায়। পুলিশ ধাওয়া করলে উত্তর মহেশপুর এলাকায় গিয়ে অটোটি উল্টে যায়।
তল্লাশিতে অটো থেকে দুইটি প্লাস্টিকের ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। অভিযুক্ত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*