আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলায় ৮–২০ মার্চ পর্যন্ত নানা কর্মসূচি মহিলা কমিশনের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে একাধিক সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। আগামী ৮ই মার্চ থেকে ২০শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারী অধিকার, নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিষয়ে শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় আলোচনা সভা, সচেতনতামূলক কর্মসূচি, আইন বিষয়ক কর্মশালা এবং নারীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, সমাজে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই মহিলা কমিশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে যুক্ত করে এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করা হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে নারী নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা এবং স্বনির্ভরতার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজ্যের নারীদের মধ্যে আত্মবিশ্বাস ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন কমিশনের চেয়ারপার্সন।
মহিলা কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*