যান দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার, পলাতক বাইকচালককে খুঁজছে পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ এপ্রিল || শান্তিরবাজার মহকুমার গার্ধাং গেং বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা মহিলা। মৃতার নাম পিয়ারী ত্রিপুরা (৬২), তিনি ছয়গড়ীয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিট নাগাদ একটি অজ্ঞাতপরিচয় বাইক দ্রুতগতিতে এসে পিয়ারী ত্রিপুরাকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পর তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাইকচালককে শনাক্ত ও আটক করতে তল্লাশি শুরু করেছে শান্তির বাজার থানার পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*