বীরচন্দ্র মনু জোনাল অফিসের সামনে সড়ক দুর্ঘটনা; কুকুর বাঁচাতে গিয়ে উল্টে গেল গাড়ি, আহত ৩

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ এপ্রিল || মঙ্গলবাত সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো বীরচন্দ্র মনু এলাকা। রাস্তার একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী গাড়ি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ সকাল আনুমানিক ৭টা ৮ মিনিটে, বীরচন্দ্র মনু জোনাল অফিসের ঠিক সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ওয়াগনার গাড়ি আগরতলা থেকে জুলাইবাড়ির দিকে যাচ্ছিল। পথে হঠাৎ একটি কুকুর গাড়ির সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন যাত্রীই আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সিকান্দার বাদশা (৬৫) — যিনি কাশেম নামে পরিচিত এবং সুগার মিলে মাছ বিক্রি করেন ইন্দ্রজিৎ বৈদ্য (৫২) অলক জ্যোতি বড়ুয়া (৬৪) । ঘটনার পরপরই শান্তিরবাজার দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে। তবে সকালবেলা এই ধরণের দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও প্রশাসন যাতায়াতের পথে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*