গোপাল সিং, খোয়াই, ২৪ মে || খোয়াই জেলার বাইজালবাড়ি থানা এলাকার হাতকাটা বড় ক্ষেতে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ কর্মীরা ওই এলাকায় এক ঝটিকা অভিযান চালান। তল্লাশি চলাকালীন মাটির নিচে পুতে রাখা তিনটি সিনটেক্সের বড় প্লাস্টিকের জলের ড্রাম উদ্ধার করা হয়, যার ভেতর ঠাসা ছিল অবৈধ গাঁজা। খোয়াই পুলিশের এই তৎপরতায় মাদক পাচারকারীদের একটি গোপন আস্তানা ধূলিসাৎ করা সম্ভব হয়েছে এবং একে পুলিশের এক বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
