অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা দিদিদের সম্মান জানাতে ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশসেবার ২৫ বছর পূর্তি এবং ‘সেবা, সুশাসন ও সংস্কার অভিযান’-কে কেন্দ্র করে ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা দিদিদের সমাজের প্রতি অবদানের স্বীকৃতি জানিয়ে তাঁদের সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ চন্দ্র, সদর আরবান মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিশুদের যত্ন, পুষ্টি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা দিদিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। সমাজের তৃণমূল স্তরে নিরলসভাবে কাজ করে চলা এই কর্মীদের অবদানকে সম্মান জানানোই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
এই উদ্যোগের মধ্য দিয়ে সমাজের কল্যাণে তাঁদের নিষ্ঠা ও সেবামূলক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*