নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ।। ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধে শহীদ ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কার স্ত্রী বলমদীনা এক্কা, ছেলে ভীমসেন্ট এক্কা এবং পুত্রবধূ রজনী এক্কা মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। মূখ্যমন্ত্রী শহীদ সৈনিকের স্ত্রী বলমদীনা এক্কা ও পরিজনদের হাতে স্মারক উপহার তুলে দেন। সাক্ষাৎকারকালে ঝাড়খন্ডের ষ্টেট প্রটোকল অফিসার জর্জকুমার এবং ঝাড়খন্ড ট্রাইবেল এডভাইসারী কাউন্সিলের সদস্য রতন তিরকি সঙ্গে ছিলেন।

