৬ হাজার অবৈধ রেশনকার্ড বাতিল করলো প্রশাসন

rationআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ত্রিপুরা রাজ্য জুড়ে নেশা কারবারি সহ অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। এই অভিযানে ব্যাপক সাফল্য পাচ্ছে প্রশাসন। এবার এরকমই এই অভিযানে প্রায় ৬ হাজার অবৈধ রেশনকার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। জানা গেছে, শুধুমাত্র সদর মহকুমা এলাকাতেই প্রায় ৬ হাজার রেশনকার্ড বাতিল করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে রেশনিং ব্যবস্থায় ডিজিটাল ইন্ডিয়ার ভাবনায় প্রসার ঘটছে। ফলে আধার লিঙ্ক নেই এমন রেশনকার্ড রয়েছে ৬ হাজারের বেশি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*