আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || সোমবার রাতে মহারাজগঞ্জ বাজার পুলিশকে ঘুমে রেখে আগরতলা পূর্ব থানার পুলিশ প্রতাপগড় রামঠাকুর স্কুল মাঠ এলাকায় একটি মেলাতে অভিযান চালায়। সেই অভিযানে জুয়ার সামগ্রী, টাকা সহ ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করে আগরতলা পূর্ব থানার পুলিশ। পরে আটক করা ১০ জন জুয়াড়িকে নিয়ে আসা হয় আগরতলা পূর্ব থানায়। জানা যায়, এলাকায় দু’দিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে জুয়ার ব্যবসা চালিয়ে আসছিল জুয়াড়িরা। মহারাজগঞ্জ বাজারের পুলিশকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে নেয় জুয়াড়িরা বলে অভিযোগ। যার ফলে মহারাজগঞ্জ পুলিশ কোন ধরনের অভিযান করে নি, হাত গুটিয়ে বসে ছিলেন।
