প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে পুলিশের সাথে ধুমধুমার কান্ড, পুলিশকে করতে হয় লাঠিচার্জ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল || সোমবার রাতে রাজধানী আগরতলা উজান অভয়নগর তথা রাধানগর সংলগ্ন এলাকায় মা বাসন্তী কনস্ট্রাকশনের বাসভবনে বাসন্তী পূজার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে আগরতলা পশ্চিম থানা এলাকায় থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুনী সরকার নার্সিংহোম সংলগ্ন এলাকায় ধুমধুমার কান্ড ঘটে। যা পথচলতি মানুষদের মধ্যে বিষয়গুলো দেখে অবাক করে দেওয়ার মত।
ঘটনার বিবরণে জানা যায়, বাসন্তী পূজার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে আগরতলা পশ্চিম থানা এলাকায় সাউন্ড বক্স বাজিয়ে আসার সময় পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। তখন রাত বাজে ঘড়ির কাটায় ১১টার উপর। এই সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে শেষ অব্দি পুলিশকে লাঠিচার্জও করতে হয়।
তবে আগরতলা পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী ডিউটি চলাকালীন অকথ্য ভাষায় গালিগালাজ করাটাও কুরুচিকর বলে অনেকের অভিযোগ। অবশেষে আগরতলা পশ্চিম থানার পুলিশ সাউন্ড বক্সের গাড়িটি আটক করে পশ্চিম থানায় রাখে এবং প্রতিমা নিরঞ্জন করার গাড়িটির সাথে দশমী ঘাট অবধি নিজেদের দায়িত্বটুকু পালন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*