সাব্রুমের আরাধ্য দেবী মা দৈত্বেশ্বরীর মহিমায় প্রকাশ্যে এল ভক্তিমূলক গান ‘জয় দৈত্বেশ্বরী মা’

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ নভেম্বর || দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ভক্তিমূলক গান ‘জয় দৈত্বেশ্বরী মা’। সাব্রুমের আরাধ্য দেবী মা দৈত্বেশ্বরীর প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত এই গান ঘিরে ইতিমধ্যেই ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন টলিউডের শিল্পী অশোক সিং। গানটির কথা ও সুরারোপ করেছেন বলরাম দেবনাথ। পাশাপাশি অভিনয়ে রয়েছেন অরবিন্দ, নিয়তি ও আরুষ। শিল্পীদের কণ্ঠ, সুর ও অভিনয়ের সমন্বয়ে গানটিতে ফুটে উঠেছে ভক্তি ও আবেগের এক বিশেষ আবহ।
উল্লেখ্য, সাব্রুমবাসীর ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মা দৈত্বেশ্বরীর নাম। দীর্ঘদিনের সেই ভক্তি ও বিশ্বাসকে সংগীতের মাধ্যমে বৃহত্তর শ্রোতামহলের সামনে তুলে ধরার আন্তরিক প্রচেষ্টা হিসেবেই এই গান নির্মাণ করা হয়েছে। মায়ের মহিমা, ভক্তদের প্রার্থনা এবং মানুষের হৃদয়ে দেবীর প্রতি অগাধ আস্থার প্রতিফলন ঘটেছে এই সংগীত পরিবেশনায়।
গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটি ভক্তিমূলক সংগীত পরিবেশনা নয়, বরং সাব্রুমের ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আঞ্চলিক আবেগকে সংগীতের মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ এই ‘জয় দৈত্বেশ্বরী মা’।
সংশ্লিষ্টদের আশা, মা দৈত্বেশ্বরীর আশীর্বাদে গানটি ভক্ত ও শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে এবং আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*