গোপাল সিং, খোয়াই, ০১ জানুয়ারী ৷৷ ২০১৭ সাল শুরু হল ঠিকই কিন্তু বিনোদনের মাধ্যমটা খোয়াইবাসীর জন্য ১লা জানুয়ারী থেকে স্তব্ধ হয়ে পড়ল। এমনকি ট্রাই এর নির্দেশিকা অমান্য করে ৩১শে জানুয়ারীর আগেই খোয়াইতে মাত্র হাতেগুনা ১১টি চ্যানেল বাদ দিলে অন্যান্য সব চ্যানেল বন্ধ করে রাখা হয়েছে। খোয়াই ক্যাবল নেটওয়ার্ক ট্রাইয়ের নতুন নির্দেশিকা না মেনে শহর এবং গ্রামাঞ্চলে সর্বত্রই ১লা জানুয়ারী সকাল থেকে সমস্ত ক্যাবল পরিষেবা বন্ধ করে দেয়। অথচ সেট টপ বক্স লাগানোর সময়সীমা বেড়েছে৷ শহর এলাকার জন্য ৩১ জানুয়ারী এবং গ্রামীণ এলাকায় ৩১ মার্চ। কিন্তু এই সময়সীমার মধ্যে সেট টপ বক্স লাগাতেই হবে৷ নইলে আর দেখতে পারবেন না ক্যাবল টিভি৷ পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পর থেকে সেটটপ বক্স ছাড়া ক্যাবল টিভি দেখা যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিল ট্রাই৷ তবে নতুন ঘোষিত সময়সীমার অতিরিক্ত কোন সুযোগ আর দেওয়া হবে না বলে ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে৷ কিন্তু নতুন নির্দেশিকাকে হেলায় উড়িয়ে দিয়ে ১লা জানুয়ারী থেকেই হাতেগুনা ১১টি চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেলই বন্ধ করে দেয় খোয়াই ক্যাবল নেটওয়ার্ক। এনিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি বন্ধ করে রাখা হয়েছে স্থানীয় নিউজ চ্যানেলও। খোয়াই ক্যাবল নেটওয়ার্ক খোয়াই জেলার জনগনের সাথে বিনতুঘলকের চেয়ে বেশী অত্যাচার করছে। কিছু দিন পরপর উনারা সাইনবোর্ড পাল্টিয়ে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেন। বছরের পর বছর যাবত সরকারের ট্যাক্স ফাঁকী দিয়ে জনগনের কাছ থেকে সঠিক মূল্য আদায় করে নিচ্ছে। এমনকি বৈদ্যুতিক বিল পর্যন্ত কয়েকবারে লক্ষ লক্ষ টাকার মতো ফাঁকি দেওয়া হয়েছে। প্রায় ৩-৪ বছরে কোন প্রকার সঠিক ট্যাক্স দেয়নি। আগরতলার বিভিন্ন নিউজ চ্যানেল থেকে টাকা এনে ঐসব চ্যানেল দেখানো হয়নি। খোয়াই রামচন্দ্রঘাট, আশারামবাড়ী, কল্যানপুর সহ বিভিন্ন এলাকায় খোয়াই ক্যাবল সংযোগে চলছে। প্রশাসন এবং খোয়াইয়ের অভিভাককে তোয়াক্কা না করেই যা খুশি করে যাচ্ছে হাতেগুনা কয়েকজন ক্যাবল অপারেটর। অথচ জনগন একটু বিনোদনের জন্য কোন প্রতিবাদ করতে পারছে না।ট্রাই এর নতুন নির্দেশিকা না মেনে খোয়াইতে প্রায় বন্ধ ক্যাবল পরিসেবা
গোপাল সিং, খোয়াই, ০১ জানুয়ারী ৷৷ ২০১৭ সাল শুরু হল ঠিকই কিন্তু বিনোদনের মাধ্যমটা খোয়াইবাসীর জন্য ১লা জানুয়ারী থেকে স্তব্ধ হয়ে পড়ল। এমনকি ট্রাই এর নির্দেশিকা অমান্য করে ৩১শে জানুয়ারীর আগেই খোয়াইতে মাত্র হাতেগুনা ১১টি চ্যানেল বাদ দিলে অন্যান্য সব চ্যানেল বন্ধ করে রাখা হয়েছে। খোয়াই ক্যাবল নেটওয়ার্ক ট্রাইয়ের নতুন নির্দেশিকা না মেনে শহর এবং গ্রামাঞ্চলে সর্বত্রই ১লা জানুয়ারী সকাল থেকে সমস্ত ক্যাবল পরিষেবা বন্ধ করে দেয়। অথচ সেট টপ বক্স লাগানোর সময়সীমা বেড়েছে৷ শহর এলাকার জন্য ৩১ জানুয়ারী এবং গ্রামীণ এলাকায় ৩১ মার্চ। কিন্তু এই সময়সীমার মধ্যে সেট টপ বক্স লাগাতেই হবে৷ নইলে আর দেখতে পারবেন না ক্যাবল টিভি৷ পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩১ ডিসেম্বরের পর থেকে সেটটপ বক্স ছাড়া ক্যাবল টিভি দেখা যাবে না, এমন নির্দেশিকা জারি করেছিল ট্রাই৷ তবে নতুন ঘোষিত সময়সীমার অতিরিক্ত কোন সুযোগ আর দেওয়া হবে না বলে ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে৷ কিন্তু নতুন নির্দেশিকাকে হেলায় উড়িয়ে দিয়ে ১লা জানুয়ারী থেকেই হাতেগুনা ১১টি চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেলই বন্ধ করে দেয় খোয়াই ক্যাবল নেটওয়ার্ক। এনিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি বন্ধ করে রাখা হয়েছে স্থানীয় নিউজ চ্যানেলও। খোয়াই ক্যাবল নেটওয়ার্ক খোয়াই জেলার জনগনের সাথে বিনতুঘলকের চেয়ে বেশী অত্যাচার করছে। কিছু দিন পরপর উনারা সাইনবোর্ড পাল্টিয়ে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেন। বছরের পর বছর যাবত সরকারের ট্যাক্স ফাঁকী দিয়ে জনগনের কাছ থেকে সঠিক মূল্য আদায় করে নিচ্ছে। এমনকি বৈদ্যুতিক বিল পর্যন্ত কয়েকবারে লক্ষ লক্ষ টাকার মতো ফাঁকি দেওয়া হয়েছে। প্রায় ৩-৪ বছরে কোন প্রকার সঠিক ট্যাক্স দেয়নি। আগরতলার বিভিন্ন নিউজ চ্যানেল থেকে টাকা এনে ঐসব চ্যানেল দেখানো হয়নি। খোয়াই রামচন্দ্রঘাট, আশারামবাড়ী, কল্যানপুর সহ বিভিন্ন এলাকায় খোয়াই ক্যাবল সংযোগে চলছে। প্রশাসন এবং খোয়াইয়ের অভিভাককে তোয়াক্কা না করেই যা খুশি করে যাচ্ছে হাতেগুনা কয়েকজন ক্যাবল অপারেটর। অথচ জনগন একটু বিনোদনের জন্য কোন প্রতিবাদ করতে পারছে না।