নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ।। রবিবার আড়ালিয়া পঞ্চবটি বাজারে বিশ্বজিৎ দেবনাথ নামে জনৈক এক ব্যাক্তির দোকানে TRo1C 1571 নম্বরের সিমেন্ট বোঝাই একটি লড়ি আনলোড করার সময় গোপন সূত্রের ভিত্তিতে কলেজটিলা ফাঁড়ির পুলিশ সন্দেহমূলক ভাবে লড়িটিকে আটক করে নিয়ে আসে। জানা যায়, জনৈক এক কন্টেক্টার ঐ দোকান দারের কাছে সরকারি সিমেন্ট বিক্রি করে দিচ্ছিল, তখন পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ছুটে গিয়ে লড়িটিকে আটক করে। বর্তমানে লড়িটি কলেজটিলা ফাঁড়িতে আছে।
রাজীব সাহার তোলা ছবি।
