আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ রাজ্য ভিত্তিক যুব উৎসবের সূচনা হয় সোনামুড়ায়। যুব উৎসব উপলক্ষ্যে শুক্রবার সোনামুড়া টাউন হল এবং এন সি আই মুক্ত মঞ্চে দু’দিন ব্যাপী প্রতিযোগীতামূলক সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হয়। রাজ্যের ৮টি জেলা থেকে ৬৬৫ জন শিল্পী অংশ গ্রহন করেছেন। রাজ্য ভিত্তিক প্রতিযোগীতায় প্রথম স্থানাধিকারী দল বা শিল্পী জাতীয় যুব উৎসবে অংশ গ্রহন করবে। আগামী ১২ জানুয়ারী থেকে রাজস্থানের জয়পুরে জাতীয় যুব উৎসব সংগঠিত হবে। এদিনের যুব উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন কমলা মজুমদার, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চ্যায়ারমেন মীনা সরকার (দাস), সিপাহীজলা জেলার জিলা পরিষদের সদস্য জেসমিন সুলতানা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা গোপিকা রঞ্জন দাস প্রমুখ।রাজ্য ভিত্তিক যুব উৎসবের সূচনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ রাজ্য ভিত্তিক যুব উৎসবের সূচনা হয় সোনামুড়ায়। যুব উৎসব উপলক্ষ্যে শুক্রবার সোনামুড়া টাউন হল এবং এন সি আই মুক্ত মঞ্চে দু’দিন ব্যাপী প্রতিযোগীতামূলক সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজন করা হয়। রাজ্যের ৮টি জেলা থেকে ৬৬৫ জন শিল্পী অংশ গ্রহন করেছেন। রাজ্য ভিত্তিক প্রতিযোগীতায় প্রথম স্থানাধিকারী দল বা শিল্পী জাতীয় যুব উৎসবে অংশ গ্রহন করবে। আগামী ১২ জানুয়ারী থেকে রাজস্থানের জয়পুরে জাতীয় যুব উৎসব সংগঠিত হবে। এদিনের যুব উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন কমলা মজুমদার, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চ্যায়ারমেন মীনা সরকার (দাস), সিপাহীজলা জেলার জিলা পরিষদের সদস্য জেসমিন সুলতানা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা গোপিকা রঞ্জন দাস প্রমুখ।