ইঞ্জিন ছাড়াই ১০ কিলোমিটার ছুটল যাত্রীবোঝাই আহমেদাবাদ-পুরী এক্সপ্রেস

railজাতীয় ডেস্ক ৷৷ বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই আহমেদাবাদ-পুরী এক্সপ্রেস। ইঞ্জিন ছাড়াই লাইনে ১০ কিলোমিটার গড়াল ট্রেনটি। কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনে। জানা যায়, হঠাৎই ট্রেনটি তিতলাগড় স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে কেসিঙ্গা জংশন স্টেশনের দিকে। তিতলাগড় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে হঠাৎই একজন চিৎকার করে ওঠেন ট্রেনটি ইঞ্জিন ছাড়াই ছুটছে। তাঁর চিৎকার শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই চিৎকার করে ট্রেনের যাত্রীদের চেন টেনে সেটি দাঁড় করানোর জন্য বলতে থাকেন। ট্রেনটির যাত্রীরা আসল ঘটনাটি বুঝে ওঠার আগে সেটি তেতলাগড় ছেড়ে ১০ কিলোমিটার এগিয়ে গিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*