আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জীর ১১৮তম জন্ম দিবস। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জীর জন্মদিন উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসময় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্যামপ্রাসাদ মুখার্জী এমন এক ব্যক্তিত্ব, যিনি কাশ্মীর থেকে শুরু করে গোটা দেশে এক নিয়ম চালু করার জন্য ভারতের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদ ত্যাগ করেছিলেন। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জীর জীবনী নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী এসব আলোকচিত্র ঘুরে দেখেন।শ্যামাপ্রাসাদ মুখার্জীর জন্মদিন উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জীর ১১৮তম জন্ম দিবস। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জীর জন্মদিন উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসময় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্যামপ্রাসাদ মুখার্জী এমন এক ব্যক্তিত্ব, যিনি কাশ্মীর থেকে শুরু করে গোটা দেশে এক নিয়ম চালু করার জন্য ভারতের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদ ত্যাগ করেছিলেন। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডঃ শ্যামাপ্রাসাদ মুখার্জীর জীবনী নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী এসব আলোকচিত্র ঘুরে দেখেন।