সংস্কার হতে চলেছে আগরতলা প্রেস ক্লাব

press clubআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ সংস্কারের উদ্যোগ নিচ্ছে আগরতলা প্রেস ক্লাব। এ মর্মে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রীর ও এস ডি সঞ্জয় মিশ্র, সদরের এস ডি এম তপন দাস, আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার, পূর্ত ও তথ্য দপ্তরের পদস্থ আধিকারিক সহ উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের এডহক কমিটির সদস্যরা। আগরতলা প্রেস ক্লাব সংস্কারের পাশাপাশি প্রেস ক্লাবে লিফট বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিষ কুমার সাহা বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে এই লিফট বসানোর অর্থ মঞ্জুর করা হয়। জানা যায়, আগরতলা প্রেস ক্লাব সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে বর্তমান কমিটি দাবী জানিয়েছিল। এই দাবীর পরিপ্রেক্ষিতেই প্রেস ক্লাব সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*