প্রজ্ঞা ভবনে ‘আনারস উৎসব ও প্রদর্শনী’

dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ রাজ্যের অন্যতম আকর্ষণীয় ফল আনারসকে কেন্দ্র করে ‘আনারস উৎসব ও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সি আই আই) ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন বিভিন্ন ব্যাংক থেকে আনারস চাষের সঙ্গে যুক্ত চাষিদের ঋণ দেওয়া হয়। উপমুখ্যমন্ত্রী তাদের হাতে চেক তুলে দেন। উপস্থিত ছিলেন- সি আই আই’র উত্তর-পূর্বঞ্চলের চেয়ারম্যান অভিজিৎ বরাহ, নাবার্ডের জেনারেল ম্যানেজার সুনীল কুমার প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন এলাকার আনারস চাষি ও আনারস ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় পর্যায়ে প্রক্রিয়া করা আনারস সহ ত্রিপুরায় কুটির শিল্পে উৎপাদিত অন্যান্য সামগ্রীর প্রদর্শনী করা হয় প্রজ্ঞা ভবনে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*