আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ এক পুলিশ কর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম থানা পুলিস কোয়ার্টার এলাকায়। রবিবার আগরতলা পশ্চিম থানায় কর্মরত জনৈক এক এস আই-র কোয়ার্টারের ফ্ল্যাটে তার স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, মৃতার এক শিশু সন্তানের সার্বিক অবস্থা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি। পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিলেন তিনি। ফ্ল্যাট ঘরে গত কয়েক মাস ধরে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলেন তিনি।রাজধানীতে পুলিশ কর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ এক পুলিশ কর্মীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম থানা পুলিস কোয়ার্টার এলাকায়। রবিবার আগরতলা পশ্চিম থানায় কর্মরত জনৈক এক এস আই-র কোয়ার্টারের ফ্ল্যাটে তার স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, মৃতার এক শিশু সন্তানের সার্বিক অবস্থা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি। পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিলেন তিনি। ফ্ল্যাট ঘরে গত কয়েক মাস ধরে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছিলেন তিনি।