আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ বোধজংনগরে নৃপেন্দ্রনগর চা বাগান সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে এইমসের মতো উন্নতমানের হাসপাতাল তৈরি করার জন্য জমি সংক্রান্ত বিষয় সরজমিনে খতিয়ে দেখতে বুধবার বোধজংনগরে নৃপেন্দ্রনগর চা বাগান সংলগ্ন এলাকায় ২০০ একর জমি পরিদর্শন করলেন তিনি। পরিদর্শনের পর মূখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইন্ডিয়ান মেডিক্যাল সায়েন্স কলেজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মানুষকে জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য যাতে বহিঃরাজ্যে যেতে না হয়, রাজ্যরে মধ্যেই যাতে উন্নতমানের চিকিৎসা করাতে পারেন এজন্যই রাক্য সরকার এইমস-এর মতো উন্নত হাসপাতাল গড়ার পরিকল্পনা গহন করেছে। পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, মূখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ডঃ মিলিন্দ রামটেকে প্রমুখ।রাজ্যে এইমস-এর মতো হাসপাতাল গড়ার জন্য জমি পরিদর্শন করলেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই ৷৷ বোধজংনগরে নৃপেন্দ্রনগর চা বাগান সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যে এইমসের মতো উন্নতমানের হাসপাতাল তৈরি করার জন্য জমি সংক্রান্ত বিষয় সরজমিনে খতিয়ে দেখতে বুধবার বোধজংনগরে নৃপেন্দ্রনগর চা বাগান সংলগ্ন এলাকায় ২০০ একর জমি পরিদর্শন করলেন তিনি। পরিদর্শনের পর মূখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইন্ডিয়ান মেডিক্যাল সায়েন্স কলেজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মানুষকে জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য যাতে বহিঃরাজ্যে যেতে না হয়, রাজ্যরে মধ্যেই যাতে উন্নতমানের চিকিৎসা করাতে পারেন এজন্যই রাক্য সরকার এইমস-এর মতো উন্নত হাসপাতাল গড়ার পরিকল্পনা গহন করেছে। পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, মূখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব ডঃ মিলিন্দ রামটেকে প্রমুখ।