রক্তদান ও বিবাহ নিবন্ধিকরন শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

FB_IMG_1564939026657আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ।। রবিবার রাজধানীর কলেজটিলাস্থিত বিবেকানন্দ সংঘে স্বেচ্ছায় রক্তদান ও বিবাহ নিবন্ধিকরন শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দম্পতিদের হাতে বিবাহ নিবন্ধিকরনের শংসাপত্র তুলে দেন। এদিন শিবিরে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*