ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বই-পুনে ও গুজরাট, প্রশাসনের লাল সতর্কতা জারি

images (4)জাতীয় ডেস্ক, ০৪ আগষ্ট ।। রবিবারও ভারী বর্ষণ অব্যাহত। মুম্বই, পুনে-সহ মহারাষ্ট্রের একাধিক এলাকায় ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে জল বইছে। আজ আবহাওয়া দফতর থেকে লাল সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া আজ সারাদিন থাকবে। বন্যা কবলিত দুর্গতদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। সেন্ট্রাল রেল তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ভারী বর্ষণের জেরে বেশ কিছু ট্রেন বাতিল এবং রুট পরিবর্তন করা হয়েছে।

images (5)অন্যদিকে গুজরাটে ভাদোদরাও বন্যায় বিপর্যস্ত। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ভারী বর্ষণের জেরে গুজরাটের একাধিক শহরে জলেতে কুমির ভাসতে দেখা গিয়েছে। ভাদোদরায় লোকালয়ে এভাবে কুমির চলে আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বাইরে বেরতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে জালে কুমির ধরে বন দফতরের হাতে তুলে দিচ্ছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*