পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের জালে ধৃত দুই ব্যক্তি

JIRANIYA PS PISTAL (2)আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি ৷। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরানীয়া রেল ষ্টেশন থেকে ৩টি নাইন এম এম পিস্তল সহ প্রায় ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার শিলচর-আগরতলা গামী ট্রেনে তল্লাশি চালায় ধলাই, উত্তর ও জিরানীয়া মহকুমার পুলিশ। তখনই পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ শিলাছড়ির এলাকার নরেশ চাকমা (৪০) এবং করবুক এর বাসিন্দা বেসিক দেববর্মা (৩৪) নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা যায়, আটক করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*