গোপাল সিং, খোয়াই, ১৮ ফেব্রুয়ারি ৷। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভার অধিবেশনে বাজেট পেশ করেন। এই বাজেটের প্রতিবাদে গর্জমান মিছিল সংগঠিত হয়েছে রাজ্যে। মঙ্গলবার রাজধানী আগরতলা সহ খোয়াই শহরেও জাতি উপজাতির কয়েকশত শ্রমজীবী মানুষ পথ হেঁটেছেন। এদিন দুপুরে সি পি আই (এম) খোয়াই জেলা কার্যালয়ের সামনে থেকে সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা, রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য সুখেন্দু বিকাশ দে, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা কমিটির সদস্যা শুক্লা সেনগুপ্ত প্রমুখ।