রাজ্যে করোনার উৎসস্থল অনুসন্ধানে ধলাই জেলায় কেন্দ্রীয় বিশেষজ্ঞ টিম

test-kits-2আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷। রাজ্যে করোনার আক্রান্তের উৎসস্থল অনুসন্ধান করতে সম্প্রতি রাজ্যে এসেছেন কেন্দ্রীয় বিশেষজ্ঞ টিম। সোমবার তিন সদস্যের কেন্দ্রীয় বিশেষজ্ঞ টিম ধলাই জেলার কমলপুর মহকুমার ধলাইঘাট বিওপি, সীমান্ত এলাকা সহ মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। জানা যায়, ধলাইঘাট বিওপি এর এক জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের এই পরিদর্শনকালে ধলাই জেলার স্বাস্থ্য আধিকারিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ মহকুমা শাসক উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের এক সদস্য জানান, রাজ্যে করোনার আক্রান্তের উৎসস্থল অনুসন্ধানে তাঁদের রাজ্যে আসা। গোটা বিষয়ে অনুসন্ধান হয়ে গেলে তারা সেই রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*